নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটগণনার কাউন্টডাউন শুরু, আর তার আগেই সংগঠনকে আরও মজবুত করতে তৎপর শাসক দল। ৪ মে ফলপ্রকাশের আগে কাউন্টিং এজেন্টদের নিয়ে দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে একাধিক কৌশলগত নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে রাজ্যজুড়ে গণনাকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়। দলের তরুণ মুখপাত্র প্রতীক উর রহমানকে বহরমপুরের কাউন্টিং অবজার্ভার হিসেবে পাঠানো হচ্ছে। যা তার জন্য বড় দায়িত্ব বলেই মনে করছে দলীয় মহল। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ জেলাগুলিতেও হেভিওয়েট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গোটা দক্ষিণ ২৪ পরগণার কাউন্টিং অবজার্ভার থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘাটালেও সাংসদ দেবের সঙ্গে যৌথভাবে দায়িত্ব সামলাবেন তিনি।
হাইভোল্টেজ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে থাকছেন সায়নী ঘোষ ও ঋজু দত্ত। অন্যদিকে রানাঘাটে মহুয়া মৈত্র ও হুগলীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা উত্তরের গণনা পর্যবেক্ষক হিসেবে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত ও কুণাল ঘোষ। দক্ষিণ কলকাতার দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের