নিজস্ব প্রতিনিধি , হুগলী - বেলপাতা ও পুজো সামগ্রী গঙ্গায় না ফেলার বড় বড় সতর্কীকরণ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। প্রতিমার কাঠামো, খড়, দড়ি, মালা, ফুল সব ভেসে থাকতে দেখা গেছে। বিশেষত সেই সব ঘাটে সমস্যা বেশি, যেখানে হাইড্রা মেশিন নেই। হাইড্রা মেশিন থাকা ঘাটে প্রতিমাকে দড়ি বেঁধে ঝুলিয়ে নদীতে নামানো হচ্ছে, জল দিয়ে ধুয়ে কাঠামো উপরে তুলে জড়ো করে রাখা হচ্ছে। এতে নদী দূষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

সূত্রের খবর , কিন্তু যেসব ঘাটে হাইড্রা নেই, সেখানে প্রতিমার কাঠামো উপরের দিকে তোলা হয়নি। ফলে রঙ ও খড় মিশে নদীর জলে ছড়িয়ে পড়ছে। এটি পরিবেশ ও জলজ জীবনের জন্য হুমকির সৃষ্টি করছে। অনেক রাত পর্যন্ত বিসর্জন চলায় সব ঘাট একদিনে পরিষ্কার করা সম্ভব হয়নি।

আজও বিসর্জন চলবে এবং ধীরে ধীরে পুরসভার কর্মীরা সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে সরিয়ে রাখবেন। ইতিমধ্যেই কিছু ঘাট থেকে গাড়িতে কাঠামো তুলে নেওয়া হয়েছে।

একদিকে পরিবেশ রক্ষার সতর্কতা, অন্যদিকে নদীতে ভেসে থাকা প্রতিমার খড়, দড়ি ও পুজো সামগ্র। এই দ্বৈত পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, সব ঘাটে যদি এমন অব্যবস্থা থাকে তবে নদীর দূষণ কতটা রোধ করা সম্ভব হবে।

পুরসভা কর্তৃপক্ষের সদস্য সৈকত সিংহ জানান, অতিরিক্ত ভারী ঠাকুরগুলোর জন্যই মূলত হাইড্রার ব্যবস্থা করা হয়েছে। গতকাল ভোর ৪:৩০ অবধি এই প্রক্রিয়া চলেছে। আজ ১-২ এর মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তীকালে ছোট ঘাটগুলি থেকেও কাঠামো ফুল মালা তোলার ব্যবস্থা করা হবে পুরসভা তরফে।

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের