নিজস্ব প্রতিনিধি , মালদহ - গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক মৎস্যজীবী। নদীতে মাছ ধরতে গেলে দিতে হবে ‘তোলা’ - এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার ভূতনী থানার বাগডোগরা এলাকায়।

সূত্রের খবর , আহত জেলের নাম বিষ্ণু মাহাতো। তিনি ভূতনী থানার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘেধনটোলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মৎস্যজীবী। অভিযোগ , রবিবার ভোররাতে নিজের নৌকা নিয়ে স্থানীয় গঙ্গা নদীতে মাছ ধরতে যান বিষ্ণু মাহাতো। সেই সময় অন্য একটি নৌকায় থাকা ৩ জন দুষ্কৃতী তার নৌকা আটকে টাকা দাবি করে। ‘তোলা’ না দিলে নদীতে মাছ ধরতে দেওয়া হবে না - এমন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
বিষ্ণু মাহাতো টাকা দিতে অস্বীকার করলে , দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়। অভিযোগ , বন্দুকের বাট সহ ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। কোনোভাবে দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বেঁচে গ্রামে ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান আহত জেলে। পরে তাকে তড়িঘড়ি ভূতনী দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

এছাড়াও , মারধরের পর দুষ্কৃতীরা বিষ্ণু মাহাতোর মাছ ধরার জাল সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। ঘটনার পর আহত জেলের পক্ষ থেকে ভূতনী থানায় একাধিক দুষ্কৃতীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিষ্ণু মাহাতো জানান , ''আমি নদীতে মাছ ধরতে গেছিলাম। তখন ৩ জন অন্য নৌকা করে এসে আমার কাছ থেকে টাকা চায়। আমি টাকা না দিলে আমায় মারধর করে। কোনোরকমে নিজেকে ওদের হাত থেকে বাঁচিয়ে ঘরে ফিরি।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের