নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিজয়া দশমীর দিন ঠাকুর বিসর্জন ঘিরে তৈরি হল তীব্র রাজনৈতিক অস্থিরতা। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ও সামসেরগঞ্জ থানার আইসির মধ্যে প্রবল বাকবিতণ্ডার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

সূত্রের খবর, মুর্শিদাবাদের ধুলিয়ানে শনিবার বিকেলে নিমতলা কাঞ্চনতলা গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ পুরসভার চেয়ারম্যান অভিযোগ তোলেন যে, সঠিকভাবে বিসর্জন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে না। সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই নিয়ে তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ থানার আইসি। তিনি চেয়ারম্যানের বক্তব্যের বিরোধিতা করলেই শুরু হয় প্রবল বচসা। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রতিমা বিসর্জনের কার্যক্রম বন্ধ রাখতে হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এমন অশান্তি তৈরি করা হয়েছে, যার ফলে বিজয়া দশমীর আনন্দমুখর পরিবেশে অশান্তির ছায়া নেমে এসেছে।বিসর্জনের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক সংঘাতকে ঘিরে এখন তীব্র সমালোচনার ঝড় উঠছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের