নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিজের স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার তাঁর প্রেমিকও। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্র জুড়ে। প্রায় ১১ মাস ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। অবশেষে রহস্যের জট খুলেছে পুলিশের তদন্তে। ঘটনায় অভিযুক্ত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।
মৃতের নাম বলিরাম সূর্যনাথ কুশাওয়াহা। গত বছর অগস্ট মাসে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। এরপর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ সময় ধরে বলিরামের খোঁজ চালায় পুলিশ। পাশাপাশি তাঁর স্ত্রী সুনীতার গতিবিধির উপরও নজর রাখা হচ্ছিল। অবশেষে সোমবার তাঁকে আটক করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেই জেরাতেই উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পরে সুনীতার দেওয়া সূত্র ধরে রাহুল দশরথ প্রজাপতি নামে এক অটোচালককে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, দু’জনকে আলাদা করে জেরা করার পরই পুরো ঘটনার ছবি স্পষ্ট হয়ে যায়।
পুলিশের বক্তব্য, রাহুলের সঙ্গে সুনীতার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে আপত্তি জানিয়েছিলেন বলিরাম। সেই কারণেই তিনি দু’জনের পথের কাঁটা হয়ে উঠেছিলেন বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, ২০২৫ সালের ৯ অগস্ট নিজেদের দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর রাতে ঘুমন্ত অবস্থায় বলিরামের উপর হামলা চালানো হয়। অভিযোগ, প্রথমে তাঁর শ্বাসরোধ করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। এই ঘটনায় রাহুলও সাহায্য করেছিলেন বলে দাবি পুলিশের। অপরাধের প্রমাণ মুছে ফেলতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ, দু’জনে মিলে দেহ খণ্ড-বিখণ্ড করেন। তারপর সেই অংশ বস্তার মধ্যে ভরা হয়। পরে রাহুলের অটোতে করে সেগুলি নিয়ে যাওয়া হয়। গাওলি দেব পাহাড়ি জঙ্গলের বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
তদন্তে আরও জানা গেছে, ঘটনার কিছুদিন পর সন্তানদের নিয়ে অন্য একটি ভাড়াবাড়িতে চলে যান সুনীতা। পরে তিনি সেখানে একাই থাকতে শুরু করেন। অন্যদিকে বলিরামের কোনও খোঁজ না মেলায় পরিবারের সন্দেহ বাড়তে থাকে। বিশেষ করে মৃতের ভাইয়ের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়। চলতি বছরের এপ্রিলে তিনি ফের পুলিশের দ্বারস্থ হন। এবার তিনি সরাসরি তাঁর বৌদির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন। সেই অভিযোগের পর তদন্তে নতুন গতি আসে। এরপরই পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্তরা।
পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের বয়ান যাচাই করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। অন্যান্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যা তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের