নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে বসন্তের আবহ থাকলেও সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল বসিরহাট শহর-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, সন্দেশখালি, বাদুড়িয়া জুড়ে ধরা পড়ে একই পরিস্থিতি। সুন্দরবন লাগোয়া এলাকাতেও ধূসর আবরণ ছিল চোখে পড়ার মতো। ফলে নিত্যদিনের চলাচলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার ভোর থেকে চারপাশের ধূসর আবরণ দেখে বিস্মিত হন বাসিন্দারা। কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক দৃশ্যমানতা। কুয়াশার ঘনত্ব এতটাই তীব্র ছিল যে ১০ ফুট দূরের কোনও মানুষ বা যানবাহনও স্পষ্টভাবে দেখার উপায় ছিল না। রাস্তার মোড়, দোকানপাট, এমনকি বাড়ির সামনের অংশও ঝাপসা হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গাড়ি চালকেরা।
হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়েও অত্যন্ত ধীরে গাড়ি চালাতে দেখা যায় অনেককে। কোথাও কোথাও সতর্কতার সঙ্গে গাড়ি থামিয়ে পরিস্থিতি বুঝে এগোতে হয়। নিরাপত্তার কথা ভেবে বহু মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। স্থানীয়দের মতে, এত ঘন কুয়াশা দীর্ঘদিন পর দেখা গেল। বাড়িঘর, গাছপালা, রাস্তার মোড় - সবই যেন অস্পষ্ট ছায়ামূর্তির মতো ভেসে ওঠে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটতে শুরু করলে ধীরে ধীরে স্বস্তি ফেরে এলাকায়। তবে হঠাৎ এই ঘন কুয়াশায় আমের মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আম চাষিরা। অন্যদিকে, সীমান্ত এলাকায় কড়া পাহারায় রয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এই সুযোগে কোনও অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে তাঁরা সর্বদাই সতর্ক।
স্থানীয় বাসিন্দা সুবীর রায় জানান, 'এ বছরে প্রথম এত কুয়াশা দেখলাম। শীত বিদায়ের মুখে এমন পরিস্থিতি হবে কখনও ভাবিনি। নিরাপত্তার জন্য শিশুদের বাইরে বেরোতে দিইনি। এই সময় অসুস্থতার আশঙ্কাও বাড়ছে। সামনের আম গাছটাও দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল কোনও পাহাড়ি এলাকায় রয়েছি'।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের