নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ঘন জনবসতির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বেআইনি মদের আসরের প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল কারবারিদের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের কচুয়া গ্রামে। নির্যাতিতা এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত নালিশ দায়ের করেছেন। যদিও অন্যায়ের পর থেকে মূল অভিযুক্ত পক্ষ পলাতক। ফের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া অঞ্চলের একটি নির্দিষ্ট বাড়ি থেকে গোপনে মদ, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির কারবার চলছিল। নিয়মিত সেখানে নেশার আসর বসে। তার পাশেই রয়েছে কচুয়া হাইস্কুল ও গ্রাম পঞ্চায়েত অফিস। ফলে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ। এলাকাবাসীর দাবি, বাইরের লোকজন এসে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামি করছে। যার জেরে পাড়ার মধ্যে দিন দিন অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে।

অভিযোগ, শুক্রবার রাতে মাতাল অবস্থায় এক ব্যক্তি স্থানীয় এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেন। ওই ভুক্তভোগীকে লাঠি দিয়ে পিটিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে দাবি পরিবারের। ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই ব্যবসায়ী ও তার সহযোগীরা কয়েকজন বাসিন্দার ওপর চড়াও হয়।
নির্যাতিতা মহিলা জানান, ‘২০১৯ সাল থেকে থানা, বিডিও অফিস-সহ বিভিন্ন জায়গায় লিখিত আবেদন জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। এদিন বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি ফিরছিলাম। তখন ওই মদের দোকানের মালিক গাড়ি নিয়ে খুব জোরে যাচ্ছিল। আমি শুধু বলেছিলাম, এত স্পিডে কেউ যানবাহন চালায় নাকি। তারপরই গাড়ি থেকে নেমে আমাকে মারধর করা হয়। লাঠি দিয়ে মেরে পোশাক ছিঁড়ে দেয়। পরে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়'।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এইসব মাদক বিক্রি করে আশেপাশের যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এলাকার পরিবেশ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে মেয়ে-বৌদের বাইরে বেরোনো দায় হয়ে উঠেছে। রাতের কথা তো বাদই দিলাম। বাইরের লোক এসে মদ খেয়ে অশান্তি করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সুস্থ পরিবেশ চাই। দোকানদার ও তাদের বাড়ির লোক মানুষরূপী পশু। নাহলে কাল আমাদের সঙ্গে খারাপ কিছু হবে না তার কোনো নিশ্চয়তা নেই'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের