নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন ২০২৬–২৭ অর্থবর্ষে আর্থিক ঘাটতি কমিয়ে জনকল্যাণমূলক বাজেট পেশ করল কলকাতা পুরসভা। শুক্রবার পুরবাজেট উপস্থাপন করে মেয়র জানান, বিপুল আর্থিক চাপের মধ্যেও শহরবাসীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই বাজেট তৈরি হয়েছে। এদিন গত অর্থবর্ষের তুলনায় ঘাটতি কমিয়ে আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৫,৭৯১.৪৩ কোটি টাকা এবং মোট ব্যয় ৫,৯০২.৪৩ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়াচ্ছে ১১১ কোটি টাকা। যদিও ২০২৫–২৬ অর্থবর্ষে ঘাটতি ছিল ১১৪.৭২ কোটি টাকা সেই তুলনায় ৩.৭২ কোটি টাকা ঘাটতি কমাতে সক্ষম হয়েছে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা একটি ‘ওয়েলফেয়ার স্টেট’। তাই আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়া স্বাভাবিক। তিনি আরও জানান, ৩৪৯ কোটি টাকার অতিরিক্ত রেভিনিউ সাসপেন্স রয়েছে, যা নির্দিষ্ট খাতে অন্তর্ভুক্ত করা গেলে ঘাটতি আরও কমত।
রাজ্য সরকারের অনুদানও বেড়ে হয়েছে ৩,১৩০ কোটি টাকা, যা আগের অর্থবর্ষে ছিল ২,৬৭৭ কোটি টাকা। পাশাপাশি নতুন বিল্ডিং রুলসের অনুমোদন মিলেছে। ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পে শহরে নতুন করে ১ লক্ষ ২৭ হাজার উপভোক্তা যুক্ত হয়েছে। বর্তমানে ১৪৪টি ওয়ার্ডে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৩ হাজার। শুক্রবার পুরসভার বাজেট পেশ করার পাশপাশি, ই-পরিষেবা সম্প্রসারণ এবং সবুজ ও নাগরিকবান্ধব পরিষেবা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন মেয়র।
যদিও এদিন মেয়র ফিরহাদ হাকিমের বাজেটের বিরোধিতা করেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখেই ভোটমুখী বাজেট পেশ করেছেন ফিরহাদ হাকিম। সম্পূর্ণ ভাবে না পড়ে মেয়র জাম্প করে করে বাজেট পড়েছেন। ফলে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনের প্রথম দিন বেশ উত্তপ্ত ছিল।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের