নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - পেয়ারা গাছে হঠাৎ প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ক্যামেলিয়ন দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় ঘাটালের কুরাণ গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুরাণ গ্রামের বাসিন্দা কার্তিক পণ্ডিতের বাড়ির পেয়ারা গাছে সোমবার একটি ক্যামেলিয়ন দেখতে পান পরিবারের সদস্যরা। অচেনা প্রাণীটিকে দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানানো হয় বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্যামেলিয়নটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। প্রায় ৫০০ গ্রাম ওজনের ক্যামেলিয়নটি কিভাবে ওই এলাকায় এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বনদপ্তরের পক্ষ থেকে আবেদন, 'ক্যামেলিয়ন বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় রয়েছে। তাই কোথাও ক্যামেলিয়ন দেখতে পেলে তাকে ধরার চেষ্টা না করে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার উচিত সকলের।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের