নিজস্ব প্রতিনিধি, দাভোস - একের পর এক ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির পথে হাঁটে ইজরায়েল ও হামাস। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় ‘বোর্ড অফ পিস’। এর মূল লক্ষ্য গাজা পুনর্গঠন। শুক্রবার দাভোস থেকে ‘বোর্ড অফ পিস’-এর সূচনা করলেন ট্রাম্প।
সূত্রের খবর, এদিন সুইজারল্যান্ডের দাভোস থেকে ‘বোর্ড অফ পিস’-এর শুভ সূচনা হল ট্রাম্পের হাত ধরে। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ ১৯ টি দেশের রাষ্ট্রপ্রধান। দেখা যায়নি আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত ফ্রান্স, ব্রিটেনকে।
হোয়াইট হাউস সূত্রে খবর, ভারত, পাকিস্তান, ইতালি, মিশর, তুরস্ক, হাঙ্গেরি, জর্ডন, ক্যানাডা, ভিয়েতনাম সহ প্রায় ৬০ টি দেশের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ইতিমধ্যই এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে ভিয়েতনাম। ‘বোর্ড অফ পিস’-কে নৈতিক ভাবে সমর্থন জানালেও যোগদান নিয়ে কোনও মন্তব্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।
ইজরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সহায়তায় ‘বোর্ড অফ পিস’ গঠন করেছে আমেরিকা। এই বোর্ডের চেয়ারম্যান হলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া সদস্যরা হলেন মার্কো রুবিও (আমেরিকার বিদেশমন্ত্রী), স্টিভ উইটকফ (ট্রাম্পের বিশেষ দূত ও আলোচক), জ্যারেড কুশনার (ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাই), টনি ব্লেয়ার (ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী), মার্ক রোয়ান (মার্কিন অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী), অজয় বাঙ্গা (বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট), রবার্ট গ্যাব্রিয়েল (আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী)।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের