নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - কর্ণসুবর্ণে শুক্রবার সকালের ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। পুলকারে ট্রেনের ধাক্কায় চার শিশু-সহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্ঘটনায় কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা।
শুক্রবার সকালে বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে খোলা লেভেল ক্রসিং পেরোনোর সময় একটি পুলকার ও সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে দ্রুতগতির ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান চার খুদে পড়ুয়াসহ মোট পাঁচজন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলা প্রশাসনের কর্তারা। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও জানান, 'আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলো সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের