নিজস্ব প্রতিনিধি , মালদহ - মোথাবাড়ি কাণ্ডে বড় সাফল্য তদন্তকারীদের। উস্কানিমূলক বক্তৃতার অভিযোগে অবশেষে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে CID।
কালিয়াচক এলাকার মোথাবাড়িতে সাম্প্রতিক বিক্ষোভের সময় গাড়ির উপর উঠে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাস্থলের একটি ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হয়ে পড়ে সমাজমাধ্যমে যেখানে দেখা যায় বিপুল জনসমাগমের মাঝে তিনি গাড়ির ছাদে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। সেই বক্তব্য ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তৎপর হয়ে পড়ে পুলিশ ও CID। একাধিক জায়গায় তল্লাশি চালানোর পরেও প্রথমে তার সন্ধান পাওয়া যায়নি।
তদন্তকারী সংস্থার দাবি, গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে তার গতিবিধি নজরে আসতেই তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এর আগেই বৃহস্পতিবার ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সর্বশেষ এই গ্রেফতারের পর মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের