নিজস্ব প্রতিনিধি , ওটাওয়া - প্রতারকদের চক্র বেড়েই চলেছে দিনের পর দিন। এবার খেলাপ্রেমকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে কানাডায়। ফুটবল বিশ্বকাপের দেখার আশ্বাস দিয়ে চাকরির সুযোগ করে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল ইমিগ্রেশন এজেন্টের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে কানাডা প্রশাসন।
সূত্রের খবর , পাঞ্জাবের একদল অসাধু এজেন্ট কানাডায় সহজে প্রবেশের লোভ দেখিয়ে বিশেষ ভিসা প্যাকেজ তৈরি করেছে। যেখানে বলা হচ্ছে, ভিসায় শুধু খেলা দেখা নয়, ভিজিটর ভিসায় কাজ করার সুযোগ রয়েছে। চণ্ডীগড়ের এক ট্রাভেল এজেন্ট ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, "যাঁরা দীর্ঘদিন ধরে কানাডায় স্থায়ী ভাবে থাকতে চান তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।"
ওই এজেন্ট আরও দাবি করেছেন যে, "ক্যানাডা একটি নতুন পাবলিক নীতি ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, যাঁরা ফিফা বিশ্বকাপ দেখতে যাবেন, তাঁরাও ভিজিটর ভিসায় কাজ করতে পারবেন।"
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা যদিও বিবৃতি দিয়ে জানিয়েছে যে, কোনও বিশেষ ফিফা বিশ্বকাপ ভিসা দেওয়া হচ্ছে না। তাতে বলা হয়েছে যে, "আপনি যদি একজন ভক্ত হিসেবে ফিফা বিশ্বকাপ-এর খেলা দেখতে কানাডায় আসতে চান, তাহলে আপনাকে একজন পর্যটক হিসেবে এদেশে আসতে হবে।"
কানাডা সরকারের তরফে আরও নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ক্যানাডার একটি বিশেষ ভিসা রয়েছে। তবে তা কেবলমাত্র ফিফা কর্মচারী এবং বিশেষ আমন্ত্রিতদের জন্য। কোনও সাধারণ মানুষের জন্য নয়। খেলা দেখতে হোক বা ঘুরতে যেতে অথবা চাকরিসূত্রে সবসময়ই ভিসার আবেদন করতে হবে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের