নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শেষ মুহূর্তে ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। রানাঘাটে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। SIR -এর এনুমারেশন ফর্ম পূরণ করার পরেও আতঙ্ক কাটেনি বলে অভিযোগ পরিবারের। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন বৃদ্ধ।
মৃত বৃদ্ধের নাম সুশান্ত বিশ্বাস, বয়স ৬০। নদীয়ার ধানতলা থানার অন্তর্গত মাটিকুমড়া মধ্যপাড়ায় তার বাড়ি। রবিবার পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত আতঙ্কই এই মৃত্যুর মূল কারণ।
বৃদ্ধের স্ত্রী জানান, SIR ফর্ম পূরণ করার পর থেকেই তার স্বামী দিনের পর দিন আতঙ্কে দিন কাটাতেন। কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সারাক্ষণ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা তাকে তাড়া করছিল। ২০০২ সালের ভোটার তালিকায় সুশান্ত বিশ্বাসের মায়ের নাম থাকলেও, তারপরও নিজের নাম বাদ পড়ে যেতে পারে এই ভয় তাকে গ্রাস করেছিল।
শুধু তাই নয়, ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে এই আতঙ্কও তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল দাবি পরিবারের। প্রতিবেশীরাও বারবার তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনোভাবেই তার ভয় কাটেনি। আর সেই ভয় থেকেই এই চরম সিদ্ধান্ত নেন ৬০ বছর বয়সী বৃদ্ধ।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের