নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফর্ম–৬ ইস্যুতে আরও তীব্র হল রাজ্যের রাজনৈতিক তরজা। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার দাবি, নির্বাচন কমিশনের দফতরে ব্যাগ ভর্তি ফর্ম–৬ জমা দিয়ে ভিনরাজ্যের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই ফর্ম -৬ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে সিইও দফতর। তারপরেই সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার অভিযোগ, 'শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম–৬ নিয়ে সেখানে ঢোকেন।' তার দাবি, ওই ব্যাগে প্রায় ৪০০ এর বেশি ফর্ম - ৬ ছিল।
শশী পাঁজা সাংবাদিক বৈঠকে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন, অভিযোগের পরেও কমিশনের দফতরে কাঁড়ি কাঁড়ি, থলি থলি ফর্ম–৬ ঢুকছে। মন্ত্রীর অভিযোগ এর সঙ্গে বিজেপি জড়িত। এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে নিশানা করে মন্ত্রী শশী পাঁজা বলেন, ' মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলছে। বাংলায় বিহার, মহারাষ্ট্র, দিল্লি বা হরিয়ানার মডেল করার চেষ্টা করছে বিজেপি। হারের ভয়েই তারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।'
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের