69ccc950bfe2c_image (1)
এপ্রিল ০১, ২০২৬ দুপুর ১২:৫৯ IST

ফর্ম -৬ বিতর্কে সিইও দফতরের সামনে রাতভর অবস্থান , কড়া বার্তা কমিশনের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফর্ম -৬ ইস্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। দিনভর উত্তেজনার পর রাতেও থামল না বিক্ষোভ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে রাতভর অবস্থানে বসে রইলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।  যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে। তৃণমূলের অভিযোগ, বিজেপি অবৈধভাবে ফর্ম -৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম ঢোকানোর চেষ্টা করছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই দুই দলের কর্মীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। রাতেও পরিস্থিতি শান্ত হয়নি। তৃণমূল কর্মীরা দফতরের সামনে অবস্থান চালিয়ে যান এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তোলেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে  পৌঁছান পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। তার সঙ্গে ছিলেন পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও। দফতরের সামনে ধারা ১৬৩ জারি থাকা সত্ত্বেও বড় জমায়েত হওয়ায় পুলিশ ও অবস্থানকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং জমায়েতকারীদের একাংশ সরে যান।

এদিকে বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে কড়া বার্তা দেয় সিইও দফতর। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে  জানানো হয়, ' বেলেঘাটার কাউন্সিলর দুষ্কৃতীদের নিয়ে গভীর রাতে সিইওর অফিস ঘেরাও করে স্লোগান দেন। এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং আইন নিজের পথে চলবে। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কোনও ত্রুটি রাখবে না নির্বাচন কমিশন।'

আরও পড়ুন

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের