নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - ফোন-পে-র এক ক্লুতেই পর্দাফাঁস, সাত দিনের মাথায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাম্বনি এলাকায়। আধুনিক প্রযুক্তি যে অপরাধ দমনে কতটা কার্যকর, ফের তা প্রমাণিত হল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি জাম্বনী থেকে প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে চুটিয়ার দিকে যাচ্ছিলেন সুব্রত সিংহ। জঙ্গলের পথে তিন দুষ্কৃতী একটি বাইকে এসে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। জানা যায় তাঁরা বড়শোল এলাকায় একটি দোকানে খাবার খেতে যায়।

এরপর ৮ তারিখ সেখানে প্রথম লেনদেনের সূত্র ধরে বড় ক্লু মেলে। ১২ তারিখ রাতে শুভজিৎ সরকারসহ তাঁর সহযোগীদের আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছে শম্ভুপাল, সুনিল কৈবত্য, মোহন কিস্কু, রোহিত কুমার শর্মা। যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র একটি বাইক উদ্ধার করা গেছে। আইন অনুযায়ী ধৃতদের আদালতে তোলা হয়েছে।
এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'শুভজিৎ সরকার হল মূল মাথা, যে বিভিন্ন ব্যাঙ্ক, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। সাধারণত মানুষ যেসব পথে চলাফেরা করে না, তাঁরা সেই পথ নিয়েছিল। এর পেছনে ঝাড়গ্রামের আইসি, টেকনিক্যাল টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে'।
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের