নিজস্ব প্রতিনিধি , হুগলি - একটি ফোন কলের ডাক, তার পরেই অদৃশ্য এক যুবক! হুগলির মগরা এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। কয়েকদিন কেটে গেলেও তার কোনও খোঁজ মেলেনি। এরই মাঝে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শিবনাথ সাউ ওরফে শিবু নামের এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম লক্ষ্মণ চৌধুরী। বাড়ি মগরা এলাকায়।গত ১৮ই আগস্ট গভীর রাতে স্থানীয় এক যুবক শিবনাথ সাউ ওরফে শিবু, লক্ষ্মণকে মগরার একটি ক্লাবের সামনে ডেকে পাঠায়। তারপর থেকেই লক্ষ্মণ আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোনও সেই রাত থেকে বন্ধ।
পরিবারের অভিযোগ, তাঁরা শিবুর কাছে ছেলের খোঁজ জানতে চাইলে সে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে কোনো সঠিক উত্তরও দেয়নি। এতে সন্দেহ আরও বাড়ায়। অবশেষে ২১শে আগস্ট লক্ষ্মণের পরিবার শিবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এরপরেই পুলিশ শিবুকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করেছে। মগরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিখোঁজ যুবকের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত লক্ষ্মণের কোনো সন্ধান মেলেনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের