নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কড়া নিরাপত্তার আবহে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বাড়ছে ভোটদানের হার। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৮৩ শতাংশ। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে।
ইভিএম কারচুপির অভিযোগে বাতিল হওয়া আগের ভোটের পর এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে ফলতার পুনর্নির্বাচন। সকাল থেকেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া এগোচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টার তুলনায় বেলা ১১টার মধ্যে ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪২.৮৩ শতাংশে।
এরই মাঝে ১৫৬ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। ভোট দেওয়ার পর তিনি সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান। এদিকে বিভিন্ন বুথে ভোটারদের একাংশ দাবি করেছেন, আগের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পারছেন তারা। বুথের বাইরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম। ফলে এখন পর্যন্ত বড় কোনও অশান্তির খবর মেলেনি।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের