নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পেটের টানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া জঙ্গলমহলের শ্রমিকদের এবার ঘরে ফেরার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুরুলিয়ার মাটি থেকেই তার বার্তা, 'আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।' কর্মসংস্থানের অভাবে পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহল থেকে যে শ্রমিকদের দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে যেতে হয়, তাঁদের ঘরে ফেরাতেই শিল্পায়নকে হাতিয়ার করতে চাইছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে একের পর এক বড় বিনিয়োগের খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
জঙ্গলমহলের উন্নয়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ কর্মসংস্থান। পেটের টানে প্রতি বছর পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বহু মানুষ ভিনরাজ্যে পাড়ি দেন কাজের সন্ধানে। এবার সেই ছবিই বদলাতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট বার্তা, বাইরে যেতে হবে না, বাংলার মাটিতেই তৈরি হবে কাজের সুযোগ। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।' শুধু বার্তা নয়, সেই লক্ষ্যেই রাজ্যে আসা একাধিক বড় শিল্প বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, মেজিয়ায় সম্প্রতি ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে শ্যাম স্টিলের নতুন কারখানার ভূমিপুজো হয়েছে। এই প্রকল্পে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এর পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিকস লিমিটেডের ৪ হাজার কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ১৪৮ একর জমির উপর গড়ে উঠতে চলা এই প্রকল্পে থাকবে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ফেরো অ্যালয় এবং স্পঞ্জ আয়রন ইউনিট। জঙ্গলমহলের স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে এই প্রকল্পে। মুখ্যমন্ত্রীর দাবি, অমিত মেটালিকস জঙ্গলমহলের প্রায় ১০ হাজার অদক্ষ শ্রমিককে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের