নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের এক মর্মান্তিক ঘটনা। নোয়াপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় SIR এর ফর্ম নিয়ে দুশ্চিন্তাতেই আত্মঘাতী হয়েছেন টোটোচালক সুমন মজুমদার। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। মৃত যুবকের নাম সুমন মজুমদার, পেশায় একজন টোটোচালক। মা দীপা মজুমদারের সঙ্গে থাকতেন তিনি। মঙ্গলবার বেলা নাগাদ এলাকায় বিএলও এসে তাঁদের হাতে SIR এর এনুমারেশন ফর্ম তুলে দেন। কিন্তু ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে ছিল না। আর তা নিয়েই আতঙ্কিত হয়ে পড়েন সুমন। আর এরপরেই আত্মঘাতীর পথ বেছে নেন তিনি।
মঙ্গলবার রাতে ঘরের ভিতরে ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গ মৃতের মা জানান, ' গত এক দেড় মাস ধরেই চিন্তায় ছিল। কিন্তু এরম করবে সেটা বুঝতে পারিনি। কেন করলো এরম সেটা জানতে চাই।'
স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস জানান, ' ২০২৫ সালের ভোটার তালিকায় ওদের নাম ছিল কিন্তু ২০০২ এর তালিকায় ওর মায়ের নাম ছিল না। সম্ভবত এই নিয়েই চিন্তায় ছিল। ওর যে সুইসাইড নোট সেখানে আমি দেখেছি লেখা আছে SIR এর কথা উল্লেখ করা আছে। আর বাকি যা তথ্য সবটা পুলিশের কাছে জমা রয়েছে।'
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতা। তিনি বলেন, ' করোনার সময় যখন মানুষ মারা যেত তখন রাজ্য সরকার বলতো সামান্য জ্বর কাশিতে মারা গেছে। এখন রাজ্যে কোনো মানুষ মরলেই সেটাকে SIR বলে চালিয়ে দিচ্ছে। যে মারা গেছে সে কয়েেকদিন আগে নিজের টোটো বিক্রি করেছে। অনেক ধার দেনা ছিল এছাড়াও, পারিবারিক অশান্তিও চলছিল।'
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের