নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নির্বাচনের আগের ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। প্রকাশ্যে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই শক্তিশালী গোষ্ঠী আরাবুল ইসলাম ও বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা। রবিবার সকালে আরাবুল-পুত্র হাকিমুল ইসলামের গাড়িতে হামলা ও ‘গদ্দার’ স্লোগানকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় এলাকা।
হাকিমুল ইসলাম দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অভিযোগ, রবিবার সকালে তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। হামলার নেপথ্যে রয়েছেন ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা এমনটাই দাবি হাকিমুলের। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ওঠে ‘গদ্দার’ স্লোগান। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার সূত্রপাত শনিবার রাতেই। ওই দিন বিকেলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন ভাঙড়ের একাংশ তৃণমূল নেতা।
সেই দলে ছিলেন হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ ও ওদুদ মোল্লা। অভিযোগ, বৈঠক শেষে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে চড়াও হন শওকত-অনুগামীরা এবং তাকে খুনের হুমকি দেন। এই খবর পেয়ে আতঙ্কিত ওদুদের পাশে দাঁড়াতে রবিবার সকালে তার বাড়িতে যান হাকিমুল ও কাইজাররা।
অভিযোগ, সেখান থেকে বেরোনোর সময়ই তাদের পথ আটকায় একদল বিক্ষোভকারী। অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরাই হাকিমুলের গাড়িতে হামলা চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। শেষে পুলিশি পাহারায় হাকিমুলকে এলাকা থেকে বের করে আনা হয়।
এই ঘটনার জন্য সরাসরি শওকত মোল্লাকেই দায়ী করেছেন হাকিমুল। তার অভিযোগ, 'শওকতের দলবল রাতে ওদুদের বাড়ি গিয়ে খুনের হুমকি দিয়েছিল। আজ আমার গাড়িতে হামলা চালিয়েছে। ওদের দাপটে এই এলাকা অস্থির হয়ে উঠছে। সকলে আতঙ্কিত। পুলিশ ব্যবস্থা নিক।'
অন্যদিকে, বিধায়ক শওকত মোল্লা পাল্টা দাবি করেন, ' যারা নিজেরা ঝামেলা করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তারা গদ্দার। দলে গদ্দারদের কোনও স্থান নেই।' ভোটের মুখে ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক অস্বস্তি বাড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের