নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ – একদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। অন্যদিকে দিনে দিনে পাকিস্তানের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরিক-ই-তালিবান (টিটিপি) জঙ্গিগোষ্ঠী। এর মধ্যেই ফের রক্তাক্ত পাকিস্তান। পুলিশ স্টেশনে আত্মঘাতী জঙ্গি হামলা। মৃত ৫। আহত হয়েছেন বেশ কয়েক জন পুলিশ কর্মী। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ডোমেল পুলিশ স্টেশনে। আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে পুলিশ স্টেশনে। তারপরই বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো পুলিশ স্টেশন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িও।
বিস্ফোরণের জেরে প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে ৩ মহিলা, ১ শিশু এবং ১ অজ্ঞাতপরিচয় ব্যক্তি রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, অজ্ঞাতপরিচয় ব্যক্তি হলেন গাড়ির চালক। গুরুতর আহত ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের