6a04201a51e94_Gallery_1778655110005
মে ১৩, ২০২৬ দুপুর ০৪:০২ IST

ফের রক্তাক্ত পাকিস্তান! ব্যস্ত বাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৭

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফের বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল। ভরা বাজারে এই নাশকতায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন সাধারণ নাগরিক, ২ জন পুলিশকর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়ার একটি ব্যস্ত বাজারের রেলগেটের পাশে সন্দেহভাজন একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। আচমকাই সেই গাড়ির ভেতর রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হলে মুহূর্তের মধ্যে অনর্থ ঘটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদেহগুলো ছিন্নভিন্ন হয়ে যায়। পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট গোষ্ঠী এই নাশকতার দায় স্বীকার করেনি। তবে এই প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই পাক সেনার সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। পাক সেনার দাবি, আফগান মদতে বিদ্রোহীরা পাকিস্তানকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত মাসেও এই একই কায়দায় গাড়িবোমা বিস্ফোরণে মহিলা ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছিল। এবারের হামলায় অন্তত ৪ জন পুলিশকর্মী অত্যন্ত গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার প্রকৃতি নির্ণয় করতে ও দোষীদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। বাজারের মতো জনবহুল এলাকায় এই হামলা সাধারণ মানুষকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি চারদিকে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। আমরা ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছি। বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণে আশপাশের দোকানপাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ শেষ করে আমরা বর্তমানে এলাকাটি সুরক্ষিত করার চেষ্টা করছি, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমাদের আশঙ্কা রয়েছে’।

আরও পড়ুন

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

শুধু ভারতীয়রাই ঢুকতে পারবে, পাকিস্তানিরা নয়! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
আগস্ট ২০, ২০২৬

শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের

ভারতের SIR এবার ট্রাম্পের হাতিয়ার! ভোটার ছাঁটাইয়ের পথে আমেরিকা, চাপে লক্ষাধিক
আগস্ট ২০, ২০২৬

২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা

১৭ দিনের কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী! বললেন, ‘এই মুহূর্তে আমিই ওর মা’
আগস্ট ২০, ২০২৬

তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের