নিজস্ব প্রতিনিধি , তেহরান - হরমুজ প্রণালীকে ঘিরে ফের উদ্বেগ বাড়ল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ল। এর আগে একই জলপথে দু’টি জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছিল। নতুন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে আচমকা অজ্ঞাত বস্তু এসে আঘাত করে। এর জেরে জাহাজটির কাঠামোর কিছুটা ক্ষতি হয়। তবে কোনও নাবিক বা কর্মী আহত হননি। পরে জাহাজটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা চালিয়ে যায়। হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
তবে ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, জাহাজটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বহন করা হচ্ছিল। সতর্কবার্তা উপেক্ষা করার পরই ঘটনাটি ঘটেছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এই হামলার দায় সরাসরি স্বীকার করেনি তেহরান। উল্লেখযোগ্যভাবে, সোমবারও হরমুজে দুটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার জন্য ইরানের রেভোলিউশনারি গার্ডকে দায়ী করা হয়।
সম্প্রতি আমেরিকা ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেখানে আগামী ৬০ দিন হরমুজে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরপর হামলার ঘটনায় সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার কড়া প্রতিক্রিয়া জানা কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
তিনি বলেন, 'আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপরও আঘাত। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও সমুদ্রপথের নিরাপত্তা ব্যবস্থার পরিপন্থী'।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা। কিন্তু হরমুজে লাগাতার অস্থিরতার কারণে সেই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের