নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দিনের পর দিন বেড়েই চলেছে বোমা উদ্ধারের ঘটনা। বিভিন্ন জেলায় জেলায় বোমা ছড়িয়ে রাখছে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে। একইসঙ্গে দুটি জায়গায় বালতি ভর্তি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি মুর্শিদাবাদের ঝরঞ্ঝা থানা এলাকার। সুন্দরপুর ননী সেতুর পাশে সন্দেহজনক দুটি বালতি দেখতে পায় এলাকাবাসীরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে নিশ্চিত করে বালতির মধ্যে রয়েছে বিস্ফোরক। অন্যদিকে আবার বৈদ্যনাথপুর গ্রামে মাঠের মাঝখান থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
দুটি জায়গাতেই এমন বোমা উদ্ধার হওয়ার পর ভীষণই আতঙ্কিত সাধারণ মানুষ। সকলেই পুলিশের কাছে বিনীত অনুরোধ করে ঘটনাটি দেখার বিষয়ে জানিয়েছেন। উদ্ধার হওয়া এলাকাগুলোর ধারেকাছে যেতে বারণ করা হয়েছে পুলিশের তরফে। পাশে আরও বোমা থাকতে পারে বলে আশঙ্কা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
এক স্থানীয় জানিয়েছেন , "এমনভাবে লাগাতার বোমা উদ্ধার করা হচ্ছে। যেকোনো দিন তো এই বিস্ফোরক ফেটে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। আজকে যারা রেখে যাচ্ছে তারা যেকোনোদিন বিস্ফোরণ ঘটাতে পারেন। আমাদের জীবনের কি কোনো দাম নেই? কেন এইভাবে বোমা উদ্ধার হচ্ছে। কারাই বা করছে দ্রুত ব্যবস্থা নিতে হবে পুলিশকে। নাহলে যেভাবে বিস্ফোরক উদ্ধার হচ্ছে যেকোনো দিন বড়সড় ক্ষতির সম্মুখীন হবে সকলেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের