নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। ফের বড়সড় সাফল্য অর্জন করল শিলিগুড়ি থানার পুলিশ। তবে এই জাল নোট পাচারের উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর , বুধবার সকালে শিলিগুড়ি এসওজি টিমের ওসি আত্রেয়ী গাঙ্গুলির মারফত খবর আসে। শিলিগুড়ির পুলিশ খবর পেয়ে মালদা শহরের জিআরপিএসের অধীনে থাকা নিউ ফারাক্কা জংশন প্লাটফর্ম নাম্বার ২ থেকে যৌথ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। অভিযুক্তের নাম রকিবুল হুসেন (৩৫)। মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা। ব্যক্তির কাছে থাকা কভার ফাইল থেকে ৬ লক্ষ টাকার নকল নোট উদ্ধার করে পুলিশ।
জিআরপির তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, "অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। সে স্বীকার করেছে তার এক সহযোগী বৈষ্ণবনগর থানা এলাকায় তাকে নকল নোটগুলো বিহারের গয়াতে পাচারের জন্য দিয়েছিল। আর সেই পাচারের সময় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে মোট প্রায় ৫০০ টাকার ১০০০টা বান্ডিল আর ২০০ থাকার ৫টা বান্ডিল পাওয়া যায়। এই ধরণের ঘটনা এখন বেড়েই চলেছে। এত জাল নোট কোথা থেকে এলো এই সম্পূর্ণ বিষয়টা আমরা তদন্ত করছি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের