নিজস্ব প্রতিনিধি , মালদহ - গরু বাঁধতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী।অভিযোগ, সোমবার দুপুরে গ্রামের মাঠে গরু বাঁধতে গিয়েছিলেন এক তরুণী। সেই সময় গ্রামেরই এক যুবক কাগজে লিখে তাকে মোবাইল নম্বর দিতে বলে। তরুণী রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক অশালীন ব্যবহার করে বলে অভিযোগ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামে।বিষয়টি পরিবারকে জানানোর পরপরই তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে ।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে ধরতে গেলে দেখা যায়, ইতিমধ্যেই গ্রামে বসেছে সালিশি সভা। স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হকের উপস্থিতিতেই সেই সালিশি বসানো হয়েছিল বলে দাবি। সেখানে অভিযুক্ত যুবককে মারধর করছিল গ্রামের মাতব্বরেরা।

খবর পেয়ে পুলিশ ছুটে আসে অভিযুক্তকে উদ্ধার করতে। ঘটনাস্থল থেকে ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে তারা। কিন্তু পুলিশের হস্তক্ষেপ পছন্দ হয়নি সালিশি সভার নেতাদের। অভিযোগ, তৃণমূল নেতার জিয়াউল হকের ইশারাতেই গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। লাঠি, বাঁশ, ইট পাথর নিয়ে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে। যদিও তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এবিষয় পুলিশদের সহযোগিতায় করতে চেয়েছেন।

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, “সুলতাননগরে যে ঘটনাটি ঘটেছে তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন মালদা জেলার পুলিশ প্রশাসন। দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তদন্তের ভিত্তিতে প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার করার ব্যবস্থাও নেবেন তারা।বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার চেষ্টা করে চলেছেন, তারা হয়তো একথা ভুলে যাচ্ছেন যারা এই বদনামের চেষ্টা করছেন, সর্বোপরি তাদের নিরাপত্তার দায়িত্বও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বহন করে চলেছে।

অপরদিকে জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল অভিযোগ করে বলেন, “তৃণমূল সরকার ক্ষমতায় থাকা মানেই শোষণ। তারা আইনকানুন, পুলিশ প্রশাসন বা আদালত কিছুই মানে না। নিজেদেরই এসপি-বিডিও মনে করে চলেন। একজন মহিলার শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধের বিচার যদি তৃণমূল নেতাদের সালিশি সভায় হয়, তবে দেশের আইনকানুনই বা থাকবে কেন? মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত। পুলিশ প্রশাসন যতদিন না নিজেদের মেরুদণ্ড শক্ত করবে, ততদিন তৃণমূলের বড় নেতাদের দাপট চলতেই থাকবে।”

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের