নিজস্ব প্রতিনিধি, দুবাই – শুক্রবার দুপুরে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুবাইয়ে। ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। এর জেরে মৃত্যু হয়েছে পাইলটের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। দুর্ঘটনার ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সূত্রের খবর, গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজন করা হয়েছিল এয়ার শোয়ের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার দুপুর ২টো ১০ নাগাদ। দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। শহীদ হয়েছেন পাইলট।
ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুবাইতে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। শহীদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এয়ার শোয়ে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দেশের ১০০ টির বেশি বায়ুসেনার বিমান।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের