নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীর বুকে নির্বাচন কমিশনের সদর দফতরে কার্যত বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে সরব হলেন তিনি। কমিশনের আচরণকে ‘অহংকারী’, ‘উদ্ধত’ ও ‘মিথ্যেবাদী’ বলে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
SIR সংক্রান্ত অভিযোগ ও ক্ষতিগ্রস্তদের দাবি তুলে ধরতেই রবিবার দিল্লি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের একাধিক সাংসদ এবং SIR- এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের পরই পরিস্থিতি চরমে ওঠে।
নির্বাচন সদন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বৈঠকে তাদের সঙ্গে ‘জমিদারের মতো আচরণ’ করা হয়েছে। তার ভাষায়, 'ওরা উদ্ধত, অহংকারী, মিথ্যেবাদী। আমি বহু বছর দিল্লির রাজনীতিতে রয়েছি, মন্ত্রীও ছিলাম। কিন্তু এত অহংকারী নির্বাচন কমিশন কখনও দেখিনি।'
কমিশনের বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে নিশানা করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর দাবি, বৈঠকে তাদের অসম্মান ও অপমান করা হয়েছে। সেই কারণেই তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন বলেও জানান।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের