নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অভয়া কাণ্ডে ফের খুলছে তদন্তের নতুন দরজা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন সন্তানহারা মা রত্না দেবনাথের আর্জিতে সাড়া দিয়ে মামলার পুনর্তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল কি না, সেই সময় শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে বারাকপুরের পুলিশ কমিশনারকে। মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, অভয়ার মৃত্যুর নেপথ্যের সত্য সামনে না আসা পর্যন্ত থামবে না তদন্ত।
রবিবার অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পানিহাটিতে স্মরণসভা আয়োজন করা হয়। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সন্তানহারা মা রত্না দেবনাথের আবেদনে সাড়া দিয়েই নতুন করে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, অভয়ার দেহ সৎকারের সময় একাধিক প্রশ্নের জন্ম দিয়েছিল। নির্মল ঘোষ, সন্দীপ ঘোষ এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। তাই সৎকারের সময় শ্মশানঘাটে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজ্যজুড়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ২ মিনিট নীরবতা পালনের আয়োজন করা হয়। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা মাথা নত করে স্মরণ করেন তরুণী চিকিৎসককে। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, 'রাজ্য সরকার ঘোষিত ১১টা থেকে ১১টা ০২ মিনিট পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে মৌনতা পালন দেখছিলাম। আর দুচোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সকে নয়। সব বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, মেডিক্যাল কলেজে মাথানত করে ২ মিনিট বোনকে স্মরণ করেছিল।'
অভয়ার মাকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, 'মাতৃসমা দিদিকে বলব, চন্দ্র, সূর্য যতদিন ততদিন বোনের কথা সবাই মনে রাখবে। কেউ ভুলবে না। কেউ কেউ সোশাল মিডিয়াতেও ডাক্তার বোনের বিদেহী আত্মার শান্তিকামনা করেছেন।' একইসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তদন্তে কোনও রাজনৈতিক পরিচয়, ধর্ম, সম্প্রদায় বা ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে না। তার দাবি, দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের