নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এপস্টিনকাণ্ডে নাম জড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই তথ্য প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও রিপোর্ট খারিজ করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে তৃণমূল। অভিযোগ, ‘এই ঘটনা দেশের অবমাননা’।
বাংলার শাসকদলের অভিযোগ, এপস্টিন ফাইলে প্রধানমন্ত্রী মোদির নাম পাওয়া দেশের অবমাননা। একটি গণতান্ত্রিক দেশে এমন অভিযোগ সম্পর্কে সমস্ত কিছু জানার অধিকার রয়েছে নাগরিকদের। চুপ করে থাকা কোনও সমাধান নয়। এর আগে বিল ক্লিন্টন, ইলন মাস্ক থেকে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, সকলেরই নাম জড়িয়েছে এপস্টিনকাণ্ডে।
শুক্রবার নতুন করে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ডিভাইস থেকে বাজেয়াপ্ত করা হাজার হাজার ভিডিও ও ছবি এবং ৩০ লক্ষের বেশি পাতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। তাতে দাবি করা হয়েছে, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে ও এপস্টিনের পরামর্শে ইজরায়েল সফর করেন মোদি।
বলে রাখা ভালো, ২০১৭ সালে ইজরায়েল সফরে করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার এপস্টিন ফাইলের তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, “২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফর করেছিলেন একথা সত্য। কিন্তু সেই সরকারি সফরের সঙ্গে এপস্টিনের কোনও যোগসূত্র নেই। ইমেলে যা কিছু রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও অর্থহীন।“
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের