নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনে বাকি আর হাতেগোনা কিছুদিন। ভোটের ময়দান থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকদহের সভা থেকে ‘বাংলায় বিজেপিকে শূন্য করার’ ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে।
নদীয়ায় দলের প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে, বাংলার মাটিকে পুণ্য করতে হবে।' এদিন তিনি বিশেষভাবে তুলে ধরেন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। মমতার অভিযোগ, বিপুল সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দাবি, ' ৬০ লক্ষের মধ্যে উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় নাম বাদ পড়েছে। আমি সুপ্রিম কোর্টে গেছিলাম বলে ৩২ লক্ষের নাম উঠাতে পেরেছি।'
সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'অনেক নাম বাদ গিয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। গাইঘাটা, চাকদহ, হরিণঘাটাতেও বাদ দিয়েছে। কথা দিয়ে যাচ্ছি একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের