নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। এলাকাবাসীদের ধরা দিয়ে এখন চলছে লুকোচুরি পর্ব। মঙ্গলবার পাথরপ্রতিমার শ্রীধরণপুর এলাকায় হঠাৎই একটি রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পরে। এলাকাবাসীদের অনেকেই দেখতে পেয়েছে তাকে। প্রশাসনের তরফে জাল পাতা হলেও লাভ হয়নি। একদিন কেটে যাওয়ার পরও হদিশ মেলেনি বাঘের। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
বন দফতরের কর্মীদের অনুমান জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে বাঘটি। কখনও না কখনও ধরা পড়বেই। তাই তাদের তরফে দুটি জাল পাতা হয়। তবুও ধরা দেননি। এরপর আরও দুটি খাঁচা পাতা হবে। শুধু তাই নয় ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। ড্রোন দিয়ে বাঘটিকে দেখা হবে। গ্রামবাসীর সুরক্ষার উদ্দেশ্যে কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। বুধবার সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। তবে এখনও দেখা মেলেনি বাঘের।
মঙ্গলবার পাথরপ্রতিমার শ্রীধরণপুর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে হঠাৎই একটি বাঘ ঢুকে পরে। গ্রামের জঙ্গলপথে দাঁড়িয়ে থরথর হাতে মোবাইলে বাঘের পায়ের ছাপের ছবি তুলছিলেন এক যুবক। এরপর স্থানীয়রা পুলিশ সহ বন দফতরের কর্মীদের খবর দেয়। তড়িঘড়ি এসে তারা বাঘ ধরার কাজ শুরু করে। তবে খুঁজে পাওয়া যায়নি বাঘ মামাকে। এরপরই একাধিক উদ্যোগ নেয় প্রশাসন। এখনও বাঘের হদিশ না পাওয়ায় ব্যাপক আতঙ্ক সহ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের