নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহু বছরের অপেক্ষা, দীর্ঘ আইনি লড়াই সেই ক্ষোভ নিয়েই এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছলেন কামদুনির নির্যাতিতার পরিবার। তাদের সঙ্গে দেখা করে বিচার প্রক্রিয়ায় সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট বার্তা, কামদুনি মামলায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার পরিবারের পাশে থাকবে।
বুধবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই কামদুনির নির্যাতিতা কলেজছাত্রীর মা ও ভাই বিচার চেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে ছিলেন কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কামদুনি মামলার বিচার অবশ্যই হবে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং রাজ্য সরকার আদালতে কোনও ধরনের বাধা সৃষ্টি করবে না।
মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল বলেন, ' মুখ্যমন্ত্রী সবই জানেন, ওনার অজানা কিছুই নয়। কামদুনির আন্দোলন কেবল আমাদের ছিল না, মুখ্যমন্ত্রীরও ছিল। মুখ্যমন্ত্রীও কামদুনি আন্দোলনে সামিল হয়েছিলেন। দ্রুত কামদুনি ফাইলস খোলা হবে। একমাসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের