নিজস্ব প্রতিনিধি , বীরভূম - এবার টোটো চলাচলে বিরাট কড়াকড়ি! পৌষমেলা চলাকালীন এবার বোলপুর শান্তিনিকেতনে টোটোর রুট আর ভাড়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মেলায় আগত দর্শনার্থীদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে প্রত্যেক কিলোমিটার পিছু টোটোর ভাড়া ঠিক করা হয়েছে। মেলা চলাকালীন ভাড়া হিসাবে প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ধার্য করা হয়।

স্থানীয় সূত্রের খবর , ২৩ শে ডিসেম্বর থেকে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত চলবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা উৎসব। আর সেই কারণেই পৌষ মেলার সময় টোটো ভাড়া আর যানজট নিয়ন্ত্রণের জন্য বিশেষ বৈঠক আয়োজন করেছে বোলপুর পৌরসভা আর বীরভূম জেলা পুলিশ। এমনকি মেলা চলাকালীন চালকেরা যদি কোন ভুল করে তাহলে তাদের টোটো সিজ করা হবে। টোটোর নো এন্ট্রি পয়েন্টগুলোতে প্রশাসনের তরফ থেকে দুটি করে টোটো রাখা হবে।
বোলপুর পুলিশ সুপার জানিয়েছেন, "চলতি বছরও গত বছরের মতো টোটো রুট থাকবে। সংগীত ভবন, জীবক ফার্মেসি, রয়েল বেঙ্গল হোটেল এবং জনতা ফার্মেসির কাছে টোটোর জন্য নো এন্ট্রি হবে। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে প্রত্যেক কিলোমিটার পিছু টোটোর ভাড়া ঠিক করা হয়েছে। যার রেট চার্ট টাঙিয়ে দেওয়া হবে শহরের গুরুত্বপূর্ণ ১০টি জায়গাতে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং ভিড় জনবহুল জায়গায় প্রশাসনের তরফ থেকে সাধারণ পোশাক পরিধান করে পুলিশ মোতায়েন করা হবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের