নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - ফের নৃশংস নারী নির্যাতন। স্কুল থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ। এরপর গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ রাজস্থানে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের বিকানারে। থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা।
সূত্রের খবর , ঘটনাটি ঘটে বিকানের নাপাসার এলাকার। গত ৬ ই জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই ছাত্রীর রাস্তা আটকে দাঁড়ান দুই যুবক। অযথা ছাত্রীর সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। এরপরই বচসা বাঁধে। তরুণী জোর গলায় কথা বলতে শুরু করলে আচমকা মুখ চাপা দিয়ে তাকে একটি গাড়িতে তুলে এলাকা থেকে দূরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা গাড়ি চলে। গাড়ির মধ্যেই একে একে অভিযুক্তেরা তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এরপর গাড়ি যখন পার্শ্ববর্তী গ্রামে ঢোকে তখন গ্রামবাসীদের সন্দেহ হলে তারা গাড়িটি দাঁড় করান। তখন চিৎকার করে কোনওভাবে বাইরে বেরিয়ে আসেন নির্যাতিতা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা। এরপর নির্যাতিতা বাড়ি ফিরে সবটা জানালে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের