নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - দামামা বেজে গিয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচনের। বঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। বুধবার থেকে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। ময়নাগুড়ির সভা থেকে ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প নিয়ে আসার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন ময়নাগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১০৫টা প্রকল্প আছে আমাদের। তৃণমূল এলে যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা পাবেন। বিনামূল্যে রেশন পাবেন। সকলে ফ্রি তে চিকিৎসা পাবেন। এর পরে আমরা যেটা করব, ‘দুয়ারে স্বাস্থ্য’। আপনাকে কষ্ট করে বাইরে যেতে হবে না। আপনার বাড়ির পাশে ক্যাম্প হবে। ডাক্তার থাকবেন।“
তৃণমূল নেত্রী আরও বলেন, “আমি কথা দিলে কথা রাখি। ওদের মতো আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। যা বলি তাই করি। ১ এপ্রিল থেকে লক্ষ্মীরভাণ্ডার বাড়ানোর কথা বলা হলেও ইতিমধ্যই সকলে বর্ধিত টাকা পেয়েছেন। তৃণমূল মানুষের পাশে ছিল, আছে, থাকবে। উত্তরবঙ্গ আগে অবহেলিত ছিল। এখন আমি প্রতি মাসে আসি। আমাকে দেখতে দেখতে হয়তো লোকজন বিরক্ত হয়ে যায়। আগে শিলিগুড়ি কী ছিল, আর এখন কী হয়েছে।“ ডাবগ্রাম-ফুলবাড়িকে পুরসভা করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের