নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। সোমবার নির্যাতিতার পাশে দাঁড়াতে রেলপথে দুর্গাপুর যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে পৌঁছে তিনি নির্যাতিতা ও পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপশি, অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন।
সূত্রের খবর, দুর্গাপুরের পরাণগঞ্জে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ, সবাই রাস্তায় প্রতিবাদে নেমেছে। ঘটনার সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন উঠে আসে। জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, অভিযুক্তরা কঠোর শাস্তি পাবেন। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণে যান।
হাসপাতালে প্রায় এক ঘণ্টা থাকেন রাজ্যপাল। নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে সম্পূর্ণ গোপনীয় ভাবে সাক্ষাৎ করেন রাজ্যপাল। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ' খুবই নিন্দনীয় ঘটনা। বাংলায় এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে। আগে বাংলা নারীদের জন্য সুরক্ষিত ছিল। কিন্তু এখন আর সেটা নেই। পরিবার যাতে সুষ্ঠু বিচার পায়, তার জন্য আমরা সমস্ত কিছু করব। নির্যাতিতা অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত।'
এছাড়া তিনি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেন। রাজ্যপাল আরও উল্লেখ করেন, সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা বাংলায় প্রথম নয়, তবে এই ধরনের অপরাধ কখনোই সহ্য করা যাবে না। এবার এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের