নিজস্ব প্রতিনিধি , হুগলী - আর কদিনের অপেক্ষা , তারপরেই মর্ত্যে আগমন করবেন মা দুর্গা। রাজ্যজুড়ে শুরু হয়েছে মণ্ডপসজ্জার তোড়জোড়। ঠিক সেই সময়েই চুঁচুড়া বেগুনতলা জাগরণী সংঘ তাদের প্রাক রজতজয়ন্তী বর্ষে বেছে নিয়েছে এক অনন্য থিম “মুক্তি”। এবারের থিমে তুলে ধরা হবে শিশু শ্রমিকদের করুণ বাস্তবতা তার সঙ্গে শিক্ষার অধিকারের গুরুত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই সমাজ সচেতনতামূলক ভাবনা নিয়ে মানুষকে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করে বেগুনতলা জাগরণী সংঘ। এইবারও তার ব্যতিক্রম নয়। এই থিমের মূল উদ্দেশ্য শিশুদের মুক্তি আর শিক্ষার আলো পৌঁছে দেওয়া। শুধু শিশুরাই নয় , অভিভাবকরাও যেন বুঝতে পারেন শিক্ষার প্রকৃত গুরুত্ব। এই বার্তার মাধ্যমে শিশু শ্রমের পরিমাণ কিছুটা হলেও হ্রাস পাবে। আনুমানিক ১২ লক্ষ টাকার বাজেটে সাজানো হচ্ছে এবারের পুজো। পঞ্চমীর দিন মণ্ডপ উদ্বোধন হবে। আর বিশেষভাবে উল্লেখযোগ্য উদ্বোধন করবে শিশুরাই , যাদের শ্রম থেকে মুক্তির বার্তা দিচ্ছে এবারের থিম।

ক্লাবের সম্পাদক সুমন্ত দাস জানান, “এবারের ভাবনার নাম মূলত ‘মুক্তি’। শিশু শ্রমিকদের নিয়ে হবে কাজ। গতবছর এক সফরে গিয়ে দেখি , একটি অল্পবয়সি ছেলে চায়ের দোকানে কাজ করছে। তাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে তা দেখে আমাদের খুব খারাপ লেগেছিল। সেখান থেকেই এবারের থিমের ভাবনা। শিশু শ্রম আমাদের সমাজের এক গভীর ক্ষত। এবারের থিমের মাধ্যমে আমরা চাই সমাজ শিশুদের মুক্তি। আর তারা এটাও বুঝুক শিক্ষার গুরুত্ব কী।”

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের