নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপি শিবিরে। রবিবার শুভেন্দু অধিকারীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক তুলে দিলেন শমীক ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টির তরফে নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্র থেকেই মনোনয়নের জন্য প্রতীক দেওয়া হয়েছে তাকে।
রবিবার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকের মধ্যেই এই প্রতীক তুলে দেওয়া হয়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী প্রতীক সংক্রান্ত নথি শমীক ভট্টাচার্যের হাতে দেন। পরে সেই নথিতে সই করে তা শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন তিনি। প্রথমে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য এবং পরে ভবানীপুর কেন্দ্রের জন্য দলীয় প্রতীক দেওয়া হয়।
জানা গেছে , সোমবার নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। সেই সময় তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকার কথা দলের নেতা দিলীপ ঘোষেরও। এদিন, শমীক ভট্টাচার্য বলেন, ' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বার দলকে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নন্দীগ্রামের মানুষ তার উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। ঠিক ছিল তিনি সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।'
দলের প্রতীক হাতে তুলে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' শমীক ভট্টাচার্য আমাকে প্রতীক দিয়ে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলীয় কর্মী। বিজেপি পরিবার আমার উপর যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের