নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - এক বউয়ে সংসারের অঙ্ক মেলেনি। তাই দ্বিতীয় বিয়ে করেছিলেন পুরুলিয়ার এক যুবক। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার পর থেকেই শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে চলে যান পরিবারের লোকজন। আর তারপরই দুই স্ত্রীকে একই ঘরে ফেরানোর দাবিতে ২০০ ফুটেরও বেশি উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসলেন যুবক।দুই স্ত্রীকে একই ঘরে রাখার দাবিতে এমন ‘আকাশছোঁয়া’ প্রতিবাদ ঘিরে জয়পুরের ফরেস্ট মোড় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালঞ্জা গ্রামের বাসিন্দা আজহারউদ্দিন আনসারি প্রথমে বিয়ে করেছিলেন। পরে দ্বিতীয় বিয়ে করেন তিনি। অভিযোগ, দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার পর থেকেই সংসারে শুরু হয় টানাপোড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যান পরিবারের লোকজন। এরপরই বুধবার স্ত্রীকে ঘরে ফিরিয়ে এনে ফের সংসার শুরু করার দাবিতে টাওয়ারে উঠে পড়েন আজহারউদ্দিন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফরেস্ট মোড় এলাকায় ভিড় জমে যায়। নিচে উৎসুক মানুষের ভিড়, আর প্রায় ২০০ ফুট উপরে টাওয়ারের মাথায় যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করে তাঁকে নিরাপদে নামানো হয়।
আজহারউদ্দিন নিজের দাবি জানিয়ে বলেন, 'আমি দুই বউকেই নিয়ে সংসার করতে চাই। কাউকেই আমি ছাড়তে চাই না। দু’জনকেই আমার ঘরে থাকতে হবে। আমার পরিবার ভেঙে যাক, এটা আমি চাই না।আমি চাই, আমার দুই স্ত্রী আমার সঙ্গে থাকুক।আমার সংসারটা যেন আবার একসঙ্গে হয়।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের