নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সোমবার মধ্য রাতে ৩ দিনের ভারত সফরে এসেছেন সস্ত্রীক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মুম্বই বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মুম্বইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এরপরই দুই দেশের মধ্যে হয়েছে ২০ টি বিষয়ে চুক্তি।
সূত্রের খবর, মুম্বইতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান মোদি ও ম্যাক্রোঁ। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তির মতো একধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য়, প্রযুক্তি সহ ২০ টি বিষয়ে চুক্তির কথা জানিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মলনে মোদি বলেন, “আজ বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য একটি জরুরি পদক্ষেপ।“
প্রধানমন্ত্রী আরও বলেন, “ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ। উভয় দেশের সম্পর্কের গভীরতাই শক্তি। রাফালে জেট থেকে শুরু করে সাবমেরিন, আমরা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছি। ফ্রান্সের সবচেয়ে বিশ্বস্ত অংশীদারদের মধ্যে পড়ে ভারত।“ উল্লেখ্য, বুধবার দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের