নিজস্ব প্রতিনিধি, দুবাই - খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশগুলিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। শনিবার দুবাই মারিনার একটি বহুতলের ওপর আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সূত্রের খবর, বহুতলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার জেরে আগুন ধরে যায়। বহুতলের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইরানের ১৬ টি ব্যালিস্টিক মিসাইল এবং ১২১ টি ড্রোন শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে আকাশেই ধ্বংস করা হয়েছে ১৫ টি মিসাইল। ১ টি মিসাইল সমুদ্রে পড়েছে।
আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, ১২১ টি ড্রোনের মধ্যে ১১৯ টি ধ্বংস করা হয়েছে। আবু ধাবি টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানান, “সঙ্কট কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা। দুবাইয়ের নিরাপত্তায় সেনাবাহিনী যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের