নিজস্ব প্রতিনিধি, দুবাই – সতর্কবার্তার পরই দুবাই বিমানবন্দরের অদূরে ড্রোন হামলা চালায় ইরান। এর জেরে আপাতত বন্ধ বিমান পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য ৮০ জন ভারতীয়র পিছিয়ে গেল দেশে ফেরা। যাত্রী নিরাপত্তার স্বার্থে দুবাইগামী এবং দুবাই থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
সূত্রের খবর, ইরানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে ছিল ৮০ জন ভারতীয়। তাঁদের আর্মেনিয়া থেকে দুবাই আনা হয়েছিল। দুবাই থেকে সকাল ৯:৫৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দুবাই বিমানবন্দরের অদূরে ড্রোন হামলা। অনির্দিষ্টকালের জন্য ভারতে আসা পিছিয়ে গেল ৮০ জন ভারতীয়র।
উল্লেখ্য, দুবাই মিডিয়া অফিস সূত্রে খবর, প্রথমে দুবাই এবং দোহার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে সতর্ক করে ইরানের সরকারি টেলভিশন। এরপরই সোমবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে একটি ড্রোন হামলা চালানো হয়। আগুন লাগে একটি জ্বালানি ট্যাঙ্কারে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান।
সোশ্যাল মিডিয়ায় হামলার পরের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকা। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের