নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অবশেষে জল্পনার অবসান। রবিবার সাংবাদিক বৈঠক করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্র শাসিত অঞ্চল পদুচেরি ভোটের দিনক্ষণও একইসঙ্গে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে এবার দুদফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। এই দফায় উত্তর ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভোট হবে। এর মধ্যে রয়েছে- কোচবিহার ৯টি আসন, আলিপুরদুয়ার ৫টি, জলপাইগুড়ি ৭টি , দার্জিলিং ও কালিম্পং মোট ৬টি, উত্তর দিনাজপুর ৯টি, দক্ষিণ দিনাজপুর ৬টি, মালদহ ১২টি, মুর্শিদাবাদ ২২টি , পূর্ব মেদিনীপুর ১৬টি , পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মোট ১৯টি , পুরুলিয়া ৯টি এবং বাঁকুড়া ১২টি আসনে ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ভোটগ্রহণ হবে নদীয়া ১৭টি আসন , উত্তর ২৪ পরগণা ৩৩টি , দক্ষিণ ২৪ পরগণা ৩১টি, কলকাতা ১১টি , হাওড়া ১৬টি , হুগলী ১৮টি , পূর্ব বর্ধমান ১৬টি এবং পশ্চিম বর্ধমান ৯টি আসনে। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল, মনোনয়ন স্ক্রুটিনি হবে ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সব দফার ভোটের গণনা হবে ৪ মে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের