নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দশমীর সকালে রহস্যজনকভাবে উদ্ধার যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাটি ঘটে অশোকনগরের পাঁচ নম্বর মোড় সংলগ্ন যশোর রোডে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথ দুর্ঘটনা নাকি খুন! জানতে তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।

সূত্রের খবর , দশমীর সকালে অশোকনগরের পাঁচ নম্বর মোড় সংলগ্ন যশোর রোডের ধারে পাওয়া যায় এক অজ্ঞাতপরিচয় যুবতীর রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এরপর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার পাশে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা জানান , যুবতীর শরীরে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। মাথাতেও রয়েছে গুরুতর আঘাত। মুখমণ্ডল এতটাই ক্ষতবিক্ষত যে , দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর সহ হাবরা থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অশোকনগর হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয় , প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনার ফলাফল। তবে মৃতদেহের অবস্থা এবং রক্তাক্ত চিহ্ন দেখে অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

স্থানীয় বাসিন্দা বলাই সাহা এপ্রসঙ্গে জানান , ''ভোর প্রায় ৩:৩০ মিনিট নাগাদ আমি আমার জিনিস পত্র নয়ে বাড়ি ফিরছিলাম। সেই সময় যশোর রোডের ওই অংশে রক্ত পড়ে থাকতে দেখি। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটি মেয়ের মৃতদেহ পরে আছে। তারপর আমি লোকজন ডাকি , সবাই মিলে পুলিশে খবর দেই। পুলিশ তারপর মৃতদেহটি নিয়ে যান।''
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের