নিজস্ব প্রতিনিধি , হুগলী - মহালয়ার আগে সকালটা যেন হয়ে উঠল এক অবাক করা উৎসব। চোখে আলো নেই, তবুও মনের চোখে ফুটে উঠল মা দুর্গা। ছোট ছোট দৃষ্টিহীন শিশুদের সামনে একে একে খুলে গেল স্পর্শের এক জাদুকরী দুনিয়া, যেখানে প্রতিমার গায়ে হাত রেখে অনুভব করা যায় দেবীর রাজরূপ। জেলার শিক্ষা কর্মাধ্যক্ষের উদ্যোগে নেওয়া হল এই অনন্য কর্মসূচি।

সূত্রের খবর, মহালয়ার আগেই দৃষ্টিহীন শিশুদের জন্য আয়োজিত হল এক বিশেষ প্রতিমা দর্শন। সকালের শুরুতেই ব্রেল স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা দল বেঁধে পৌঁছে যায় প্রতিমা ঘরে।

মাটির গন্ধে ভরা ঘরে প্রতিমার সামনে গিয়ে প্রত্যেকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে মা দুর্গার মুকুট, সিংহের কেশর, গণেশের শুঁড়, কার্তিকের ময়ূর, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর বীনা ও হাঁস। মায়ের পায়ের স্পর্শে অনেকে আবেগে কেঁপে ওঠে।

আয়োজনের মূল উদ্যোক্তা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, “ ওদের দৃষ্টি নেই, কিন্তু অন্তর্দৃষ্টি আছে। পুজোর সময় ভিড়ের মধ্যে দৃষ্টিহীন শিশুদের পক্ষে মাকে স্পর্শ করা সম্ভব নয়। তাই মহালয়ার আগে তাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে।” সঙ্গে ছিলেন জেলা জনশিক্ষা অধিকর্তা সুদীপ্তা মজুমদার, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যরা।

উদ্যোগের রসদ হিসেবে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ গান গেয়েছে, কেউ মন্ত্র উচ্চারণ করেছে, আবার কেউ মায়ের কাছে নিজের ইচ্ছের কথা বলেছে। অনুষ্ঠান শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট ও পানীয় জল।
এক শিশু হাসতে হাসতে বলল, “আজ পুজো সত্যিই শুরু হয়ে গেল। মা দুর্গাকে হাতে ধরলাম, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”এলাকার এক বাসিন্দা আবেগে ভেসে বললেন, “ওদের আনন্দ দেখে মনে হচ্ছে আজই যেন অষ্টমীর দিন। এই পুজোই আসল পুজো।”

আরও কিছুদিন পরেই শহর জুড়ে থাকবে ঢাকের বাদ্যি, মণ্ডপে ভিড়, আর মায়ের আগমন। কিন্তু এই ছোট্ট মুহূর্তটুকু যেন সবকিছুর ওপরে এক অন্যরকম পুজো, যেখানে চোখে না দেখা যায়, কিন্তু হৃদয় ভরে যায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের