নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – বাবা-মায়ের সঙ্গে ব্যবসায়িক অশান্তি মিটতে না মিটতেই ব্যক্তিগত জীবনে ঝড় বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপি'র বড় ছেলে অনির্বাণ দাসের। ড্রাইভারের সঙ্গে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তিনি। এমনকি গ্রেফতার করা হয়েছে অনির্বাণের স্ত্রী ও ড্রাইভারকে। গ্রেফতার করা হয় অনির্বাণকেও। তবে জামিন পেয়েই স্ত্রীর সঙ্গে গোপন চ্যাট ফাঁস করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অনির্বাণ দাবি করেন, ড্রাইভার সমীর সেনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর স্ত্রীর। পুরীতে গিয়ে বিয়ে করে তাঁরা। হোয়াটসঅ্যাপে স্ত্রী যে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন, সেই চ্যাটও ভিডিওতে দেখিয়েছেন। এমনকি ড্রাইভারের সঙ্গে স্ত্রীর ছবিও প্রকাশ করেছেন অনির্বাণ। অনির্বাণের স্ত্রীর দাবি ১৭ বছর ধরে অত্যাচার করা হয়েছে। এই নিয়ে অনির্বাণের প্রশ্ন, ১৭ বছর অত্যাচার করলে এত বিলাসবহুল ভাবে জীবন কাটল কি করে?
উল্লেখ্য, বিমানবন্দর থানার অনির্বাণের স্ত্রী ও ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে থানার সামনেই স্ত্রীকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেফতার করা হয় অনির্বাণকে। তাঁর স্ত্রীর দাবি, অনির্বাণের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। বধূ নির্যাতনের মামলা করে তাঁর স্ত্রী। যদিও জামিনে মুক্তি পেয়ে যান বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের