69c40e1275f03_Gallery_1774456084752
মার্চ ২৫, ২০২৬ রাত ১০:২৭ IST

'দোষ নির্বাচন কমিশনের'! বসিরহাটে ২৫৫ জনের নাম কাটায় ক্ষুব্ধ বিএলও, হাতে পরিচয়পত্র নিয়ে রাস্তায় গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের প্রাক্কালে শতাধিক ব্যক্তির তালিকা থেকে বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট ২ নম্বর ব্লকে চরম উত্তেজনা ছড়িয়েছে। সবমিলিয়ে ভোটের মুখে এই ধরনের বিভ্রাট ঘিরে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে গোটা গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গেছে , নির্বাচন কমিশনের প্রকাশিত SIR তালিকায় রাজ্যের ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়ে। তার পরিপ্রেক্ষিতে পুনরায় বৈধ ভোটারদের অন্তর্ভুক্ত করতে সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়। কিন্তু সেই তালিকা থেকেও বড়গোবরা ৩ নম্বর বুথের ২৫৫ জন ভোটার সম্পূর্ণভাবে উধাও।

অনেকেই আশঙ্কা করছেন, আসন্ন নির্বাচনে তাঁরা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। অভিযোগ, সমস্যার সমাধান চেয়ে বিডিও এবং বিএলও-এর কাছে গেলেও কোনও সদুত্তর মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষোভ আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। হাতে ভোটার কার্ড নিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন বাসিন্দারা।

বিএলও 

বিএলও নূর জাহান বেগম জানান, 'আমার তত্ত্বাবধানে থাকা প্রত্যেকেই প্রকৃত নাগরিক ছিলেন। সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও কীভাবে তাঁদের পরিচয় মুছে গেল, তা স্পষ্ট নয়। এখানে আমার বা এলাকার মানুষের কোনও দোষ নেই, সম্পূর্ণ ত্রুটি নির্বাচন কমিশনের। এই সিদ্ধান্তে আমিও ব্যথিত, এর ফলে পুনরায় প্রক্রিয়া সম্পন্ন করতে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ'।

ক্ষতিগ্রস্ত সায়েদ আলী সরকার জানান, '২০০২ সালে ভোট দিয়েছি। অথচ এবার হঠাৎ করেই নাম কেটে দেওয়া হয়েছে। আমাদের কাছে সমস্ত বৈধ নথিপত্র রয়েছে, তবুও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এই ঘটনায় এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আমরা সবাই বৈধ নাগরিক। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আমাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হোক'।

আরও পড়ুন

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

মেয়েদের শাসন করাই দায় , পড়াশোনায় মন দিতে বলায় পুলিশকে ফোন অষ্টম শ্রেণির ছাত্রী
আগস্ট ২৭, ২০২৬

বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর

হেলমেট ছাড়াই বাইকে সওয়ার, লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
আগস্ট ২৭, ২০২৬

দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন

মানস সরোবরের পথে হড়পা বানের তাণ্ডব, খোঁজ নেই বারাসাতের সুস্মিতার
আগস্ট ২৭, ২০২৬

চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
আগস্ট ২৭, ২০২৬

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান

একসঙ্গে ছয় সন্তানের কিলবিল! শান্তিপুরের সরকারি হাসপাতালে অভূতপূর্ব ঘটনা
আগস্ট ২৭, ২০২৬

একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা

এক ব্যাগে ১৩৩ মোবাইল! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল যুবক
আগস্ট ২৭, ২০২৬

এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক

ট্রেনে চেপেই মাদক পাচার! রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৪২ কেজি গাঁজা
আগস্ট ২৭, ২০২৬

রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

গভীর রাতে কামালগাছি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা , বেপরোয়া গতির বলি ২
আগস্ট ২৭, ২০২৬

বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির

 

ব্যারাকপুর থেকে এবার এইমসের পথে চলবে মেট্রো ! বড় পরিকল্পনার ইঙ্গিত অর্জুন সিংয়ের
আগস্ট ২৭, ২০২৬

ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি

ব্যাগ খুলতেই মিলল মানুষের খুলি! শোরগোল গঙ্গাসাগরে
আগস্ট ২৭, ২০২৬

নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের

 

নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ ৩৬ পর্যটক, উদ্বেগে দুর্গাপুরের দুই পরিবার
আগস্ট ২৭, ২০২৬

নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক

“মায়ের মুখটা দেখতে চাই শুধু” নেপালে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, যোগাযোগে সমস্যা ঘিরে বাড়ছে পরিবারের উদ্বেগ!
আগস্ট ২৭, ২০২৬

যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে

‘মদ খাবেন না’ এই কথাটাই কি কাল হল? ইট আঘাতে প্রাক্তন তৃণমূল বিধায়কের আপ্তসহায়কের মৃত্যু
আগস্ট ২৭, ২০২৬

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী 
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের